UD 24 news
৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

Spread the love

কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের, নোয়াখালীর জন্যও আলাদা বিভাগের আহ্বান

 

কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালীর মানুষের জন্যও পৃথক বিভাগ গঠনের দাবির কথা তুলে ধরেছেন তিনি।

 

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি দীর্ঘদিনের। তাই এ বিষয়ে আর বিলম্ব না করে দ্রুত প্রশাসনিক বিভাগ হিসেবে কুমিল্লার বাস্তবায়ন চান তারা। তাঁর বক্তব্য অনুযায়ী, নোয়াখালী অঞ্চলের মানুষও আলাদা বিভাগের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

 

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, এলাকায় বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাই করে যদি তা বাস্তবসম্মত ও জনস্বার্থে উপযোগী হয়, তাহলে সেটি চালুর উদ্যোগ নেওয়া উচিত। তবে তাঁর মতে, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়টি অগ্রাধিকার পাওয়া প্রয়োজন।

 

তিনি আরও বলেন, বর্তমানে কুমিল্লার মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজে চট্টগ্রামে যেতে হয়। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হলে স্থানীয় পর্যায়েই অনেক প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

 

এ সময় চলমান লংমার্চ কর্মসূচি নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি জানান, বিভিন্ন বিভাগীয় শহরে কর্মসূচি শেষে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সেখানে তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দাবি সামনে রেখে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে লংমার্চ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে কর্মসূচি নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

১০

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

১১

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

১২

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৩

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১৪

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

১৫

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১৬

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

১৮

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার

১৯

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার রাত থেকে

২০