UD 24 news
২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে হুথি হামলা বন্ধের আহ্বান জি৭-এর

Spread the love

সৌদি আরবে হুথি হামলা বন্ধের আহ্বান জি৭-এর

 

ইয়েমেনের হুথিদের সৌদি আরবের ওপর হামলা এবং বেসামরিক জাহাজে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি৭। একই সঙ্গে ইরানকে হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে বলেছে জোটটি।

 

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরে হুথিদের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, হুথিদের অব্যাহত সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে বেসামরিক জাহাজকে লক্ষ্য করে হুমকি ও হামলা বন্ধের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

 

জি৭-এর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুথিদের অস্ত্র ও সহায়তা দেওয়ার মাধ্যমে ইরান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সহায়তা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনে চলমান সংঘাতের নতুন করে উত্তেজনা আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে।

 

জি৭-এ রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে হুথি হামলা বন্ধের আহ্বান জি৭-এর

পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি গুলিতে শিশুসহ নিহত ৩

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

১১

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

১২

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

১৩

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

১৪

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

১৫

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

১৬

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

১৭

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৮

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১৯

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

২০