ud24news
২১ জুলাই ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাঁস হওয়া নথি: আন্তর্জাতিক এনজিওগুলোর ওপর ইসরায়েলের গোপন নজরদারি

Spread the love

সংবাদ প্রতিবেদন

আল জাজিরার হাতে আসা একটি অভ্যন্তরীণ সরকারি নথিতে উঠে এসেছে, ২০১৩ সাল থেকেই বিশ্বের ১৫০টিরও বেশি আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল ইসরায়েল। ওই নথিতে বিভিন্ন সংস্থার কার্যক্রম, অবস্থান এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের তৎকালীন শ্রম, সমাজকল্যাণ ও সামাজিক সেবা মন্ত্রণালয়ের একটি স্প্রেডশিটে বিভিন্ন সংস্থার পরিচালক, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল এবং কাজের ক্ষেত্রের পাশাপাশি মন্তব্য যুক্ত করা হয়। সেখানে কিছু সংস্থাকে ‘ইসরায়েলের সমালোচক’, ‘ইসরায়েলবিরোধী প্রচারণায় জড়িত’ এবং ‘বিডিএস (Boycott, Divestment and Sanctions) আন্দোলনে অত্যন্ত সক্রিয়’ বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বখ্যাত মানবিক সংস্থা অক্সফাম সম্পর্কেও নথিতে দাবি করা হয়, তারা বৈশ্বিক বিডিএস কার্যক্রমে সক্রিয় এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে অক্সফাম আল জাজিরাকে জানায়, নথির মন্তব্যগুলো নিরপেক্ষ মূল্যায়নের পরিবর্তে অভিযোগ ও ব্যক্তিগত ব্যাখ্যার ওপর ভিত্তি করে করা হয়েছে। সংস্থাটি স্পষ্টভাবে জানায়, তারা বিডিএস আন্দোলনকে সমর্থন বা প্রচার করে না। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিশার নির্বাহী পরিচালক তানিয়া হারি বলেন, এই নথির সঙ্গে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। বরং এটি প্রমাণ করে, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর কার্যক্রম দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করে আসছে ইসরায়েল।

বিশেষজ্ঞদের মতে, ২০১৩ সালে আন্তর্জাতিক অঙ্গনে বিডিএস আন্দোলন জোরালো হওয়ার পর থেকেই ইসরায়েল এ ধরনের সংস্থাগুলোর তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে ২০১৭ সালে বিডিএস সমর্থকদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের আগেই এই নজরদারির ভিত্তি তৈরি হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

নথিতে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কেউ অভিযোগ অস্বীকার করেছে, আবার কেউ প্রকাশ্যে বিডিএস আন্দোলনের প্রতি সমর্থনের কথা স্বীকার করে জানিয়েছে, এটি ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অহিংস আন্দোলন।

এদিকে গাজায় চলমান যুদ্ধের সময় আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও নজরদারি আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

২

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

৩

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

৫

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

৬

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

৮

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

১০

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

১১

রাজধানীর বাজারে কমেছে মুরগি-সবজির দাম, বেড়েছে ডিম

১২

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

১৩

তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

১৪

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইনি উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশ-জাপান বৈঠক: ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা

১৬

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৭

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

১৮

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

১৯

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

২০