UD 24 news
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

Spread the love

মক্কা প্যাক্টে যোগ দেওয়ার আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার

 

মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার কোনো প্রস্তাব এলে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) মহাসচিবের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

 

শামা ওবায়েদ জানান, মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের প্রস্তাব এলে বাংলাদেশের স্বার্থ ও দেশের প্রয়োজনীয়তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

 

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে আইপিইউয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সংসদীয় গণতন্ত্রের অগ্রগতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

 

এ সময় বাংলাদেশের সংসদে তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে। তরুণদের সংসদীয় কার্যক্রমে সম্পৃক্ততা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছে আইপিইউ।

 

বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি এবং এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা আরও জোরদারের চেষ্টা চালিয়ে যাবে সরকার।

 

UD 24 News 🗞️

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

২

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

৩

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

৫

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

৬

রাজধানীর বাজারে কমেছে মুরগি-সবজির দাম, বেড়েছে ডিম

৭

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

৮

তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

৯

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইনি উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বাংলাদেশ-জাপান বৈঠক: ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা

১১

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

১৩

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

১৫

নাহিদ ইসলামের দাবি, পদত্যাগ করুন স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী

১৬

জুলাইয়ের দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি কঠিন: পার্থ

১৭

পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক হোসেন

১৮

সম্প্রীতি রক্ষায় তরুণদের ভূমিকা চান রাষ্ট্রপতি

১৯

নেতানিয়াহুকে সমর্থন দিলেন না জেডি ভ্যান্স

২০