ud24news
১৮ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে ‘সেই শিশুর’ ছবি নিয়ে মুখ খুললেন মেসি, ইয়ামালকে নিয়ে যা বললেন আর্জেন্টাইন মহাতারকা

Spread the love

স্পোর্টস ডেস্ক:

ফুটবল বিশ্বে কয়েক দিন ধরেই সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি—পাঁচ মাস বয়সী লামিনে ইয়ামালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। বহু বছর আগের সেই ছবিটি নতুন করে ভাইরাল হওয়ার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ও টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি যখন তার সঙ্গে ছবি তুলেছিলাম, সে ছিল একেবারে শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য।”

ইয়ামালের প্রতিভার প্রশংসা করে মেসি বলেন, তিনি ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার। সামনে তার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে এবং ইতিহাস গড়ার সুযোগও আছে। তবে ফাইনালে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে, যেন ইয়ামাল নিজের সেরা খেলাটা খেলতে না পারেন।

মেসি বলেন, “লামিনে অসাধারণ একজন ফুটবলার। সে এমন একটি ক্লাবে খেলছে, যেটিকে আমি সবসময় ভালোবাসি। তার ভালো মানেই বার্সেলোনার ভালো। আমি তার সাফল্য কামনা করি। কিন্তু ফাইনালে আমরা এমনভাবে খেলতে চাই, যাতে সে তার সেরাটা দেখাতে না পারে।”

শুধু ইয়ামাল নন, পুরো স্পেন দলকেই যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি। তার ভাষায়, স্পেনের রয়েছে নিজস্ব খেলার ধরণ এবং অসাধারণ মানের ফুটবলার। তবে আর্জেন্টিনারও নিজস্ব শক্তি রয়েছে, আর সেই আত্মবিশ্বাস নিয়েই তারা শিরোপার লড়াইয়ে নামবে।

নিজের ফুটবল জীবনের শুরু নিয়েও স্মৃতিচারণ করেন মেসি। তিনি বলেন, ছোটবেলা থেকেই আনন্দের জন্য ফুটবল খেলেছেন। স্কুল, রাস্তা কিংবা ক্লাব—সব জায়গাতেই ফুটবল ছিল ভালোবাসার জায়গা। সেই ছোটবেলার স্বপ্নই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

ফাইনালের চাপ প্রসঙ্গে মেসির মন্তব্য, “চাপ নিয়ে আমরা ভাবি না। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া এবং খেলাটা উপভোগ করাই আমাদের লক্ষ্য। ফুটবল দলগত খেলা, তাই সব সময় জেতা সম্ভব নয়। ছোটবেলাতেই শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি আসে। সেই অভিজ্ঞতাই আমাকে আরও পরিণত করেছে।”

ভাইরাল হওয়া সেই ছবি এবং মেসির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের মতে, ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হতে যাচ্ছে—একসময় মেসির কোলে থাকা শিশু লামিনে ইয়ামাল, আর এখন বিশ্বমঞ্চে তারই প্রতিপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে রুখে দিল অস্ট্রেলিয়া, শেষ মুহূর্তে ড্র

১

হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: টুকু

২

যুক্তরাষ্ট্র সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক

৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই: পেজেশকিয়ান

৪

ইসরায়েলের নির্বাচনে আরব দল নিষিদ্ধের সিদ্ধান্ত

৫

পুলিশে ফ্যাসিবাদী যোগাযোগ থাকলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

গাজায় ২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

৭

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪, জবাবের হুঁশিয়ারি

৮

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে গ্রেপ্তার সুসান সারান্ডনসহ অনেকে

৯

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলেন পেজেশকিয়ান

১০

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

১১

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্য, এআই ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যু

১২

উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক

১৩

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী সড়ক বন্ধ

১৪

যুক্তরাষ্ট্র-চীন এআই উন্নয়নে গতি কমাবে না, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ

১৬

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাড়ছে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা

১৭

ইয়েমেনে কাবার আদলে স্থাপনা, হুথিদের ঘিরে বিতর্ক

১৮

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের তীব্র অভিযোগ

১৯

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

২০