Zahid Hassan
৫ অগাস্ট ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

Spread the love

একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্নভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন, আর জীবনের গতিপথ। সেই ভয়াল ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিঃশব্দ শোকযাত্রার মতো শ্রেণিকক্ষে ফিরেছেন। 

রোববার (৩ আগস্ট) কলেজ ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢুকছে। তবে নেই কোনো কোলাহল কিংবা হৈ-হুল্লোড়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এছাড়া শ্রেণিকক্ষগুলোতেও কিছু কিছু শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে।

সামিরা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজকে কোনো ক্লাস হয়নি। আমরা শুধু পারস্পরিক কুশলাদি বিনিময়ের জন্য এসেছি।

রবিউল ইসলাম নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পা রাখতেই চোখে পানি এসে গেলো। এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ। আমার সহপাঠীরা আর ফিরে আসবে না ভাবতেই বুকটা ভার হয়ে আসে।

অন্যদিকে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও জানান, কলেজে আজও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

আরএইচটি/এমএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি হিন্দুদের ৬ মাসে নাগরিকত্ব, অমিত শাহের ঘোষণা

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতি চরমোনাই পীরের

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেলেন মির্জা ফখরুল

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলছে

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা

শর্ত নয়, সমতা ও পারস্পরিক শ্রদ্ধায় বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

১০

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের রিট খারিজ, ভোটে বাধা নেই

১১

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে

১২

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

কেরানীগঞ্জের কদমতলী মেইন রোডে প্রকাশ্যে ময়লা, দেখার কেউ নেই!

১৪

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১

১৫

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন, ২০২৭ থেকে দ্বিগুণ হচ্ছে আয়ের শর্ত

১৬

শাহজালাল মাজারে উত্তেজিত সমু চৌধুরী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

১৭

তারেক রহমানকে দুটি আমন্ত্রণ, দিল্লির বার্তা জয়সওয়ালের

১৮

কুসরায় তাণ্ডব, বসতিস্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ বললেন হাকাবি

১৯

বাগদাদে ইরানের শীর্ষ কমান্ডার, অস্ত্র সমর্পণ নিয়ে গোপন বৈঠক

২০