UD 24 news
১৫ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার অভিযোগ, অভিযুক্ত চাচি পলাতক; জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

Spread the love

­নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী এলাকার চাঁনগাঁও গ্রামে তিন মাস বয়সী এক শিশুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগম পলাতক থাকলেও তদন্তের স্বার্থে তার পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে পারিবারিক বিরোধের একপর্যায়ে লতা বেগম রাগের মাথায় শিশুটির পা জোরে মোচড় দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত শিশুটির মা গোপনে মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। পরে সেই ভিডিওটি তার এক স্বজনের কাছে পাঠানো হয়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ভিডিওতে প্রচারিত কিছু তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বক্তব্যের অমিল পাওয়া গেছে।

 

শিশুটির বাবা-মা পুলিশকে জানিয়েছেন, তাদের সন্তানের পা ভাঙেনি এবং বর্তমানে সে সুস্থ রয়েছে। তারা আরও দাবি করেন, ঘটনাটি পারিবারিকভাবে আগেই মীমাংসা হয়েছে এবং এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির সঙ্গে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য যুক্ত করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

 

তদন্তের অংশ হিসেবে অভিযুক্তের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে ধারণা করছে পুলিশ।

 

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভাইরাল ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে কোনো বিভ্রান্তিকর তথ্য যুক্ত করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

১০

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১২

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১৩

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১৪

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১৫

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৬

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১৭

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

১৮

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

১৯

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

২০