UD 24 news
২৯ মে ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা, রপ্তানিতে বড় ধাক্কা

Spread the love

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও ভারত থেকে আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের ব্যবস্থায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি খাত বড় ধরনের চাপে পড়েছে।

 

বিশেষ করে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও ভাঙ্গানাপাল্লীর মতো জনপ্রিয় আমের জাতগুলো সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়েছে। চলতি মৌসুমে জাপানের বাজারে এসব আমের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শুরুতে ভারতের একটি শোধন কেন্দ্র পরিদর্শন করেন জাপানের কোয়ারেন্টাইন কর্মকর্তারা। পরিদর্শনের সময় পোকা দমন ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ভারতীয় আম আমদানিতে কঠোর অবস্থান নেয় জাপান।

 

মূলত ফল মাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়কে কৃষির জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে জাপান। এ কারণে দেশটিতে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে। ফলে আম রপ্তানির ক্ষেত্রে কঠোর স্বাস্থ্য ও নিরাপত্তা মান বজায় রাখা বাধ্যতামূলক।

 

গত মার্চে ভারতের উত্তর প্রদেশের রহমানপুরে অবস্থিত একটি ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাস ব্যবহার করে আমের ভেতরে থাকা পোকা বা লার্ভা ধ্বংস করা হয়। জাপানে আম রপ্তানির জন্য এই প্রক্রিয়া বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হয়।

 

তবে পরিদর্শনের সময় কেন্দ্রটির ধোঁয়াকরণ ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থায় ঘাটতি ধরা পড়ে বলে জানা গেছে। পরে জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা শংসাপত্রযুক্ত ভারতীয় আমের চালান গ্রহণ করা হবে না।

 

জাপানের এই সিদ্ধান্তে ভারতের গ্রীষ্মকালীন আম রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

১০

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত প্রায় ৪৭০, নিখোঁজ দেড় হাজার

১১

মক্কা প্যাক্টে যুক্ত হবে বাংলাদেশ? স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

১৩

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

১৪

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, কয়েক ঘণ্টা পর মারা গেলেন সেনাসদস্য স্বামী

১৫

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩

১৬

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: ১১ বছরের শিশুর সন্তানের বাবা সেই মাদরাসা শিক্ষক

১৭

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মোদি-ট্রাম্প বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ ছিল ভারতের

১৯

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়াতে গুরুত্ব

২০