UD 24 news
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

Spread the love

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

 

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই লক্ষ্য কোনো রাজনৈতিক স্লোগান নয়; অর্থনীতির আকার বাড়াতে এটি একটি বাস্তবভিত্তিক পরিকল্পনার অংশ।

 

বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, চলতি দশকে রপ্তানি বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির আকার দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

তিনি বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্রে পরিণত করার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

 

এ সময় পোশাক খাতের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে ইলেকট্রনিকস, ওষুধ, হালকা প্রকৌশল এবং পরিবেশবান্ধব শিল্পকে প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, সরকার এমন শিল্প ও কর্মসংস্থান তৈরি করতে চায়, যেখানে মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে মর্যাদাও নিশ্চিত হবে।

 

অনুষ্ঠানে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়নের বিষয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়।

 

প্রধানমন্ত্রী সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হেলথ কার্ড চালুর কাজও এগিয়ে চলছে।

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মোস্তফা জুলফিকার হাসান এসব তথ্য জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১০

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১১

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

১২

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

১৩

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

১৪

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

১৫

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

১৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত প্রায় ৪৭০, নিখোঁজ দেড় হাজার

১৭

মক্কা প্যাক্টে যুক্ত হবে বাংলাদেশ? স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

১৯

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

২০