ud24news
২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

Spread the love

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

 

ইউডি ২৪ নিউজ ডেস্ক

 

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার সময় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ চিঠি হস্তান্তর করেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই পক্ষ। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে তারা আগ্রহের কথা জানান।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর পারস্পরিক সহযোগিতাকে নতুন গতি দিয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত অংশীদারত্বের সুযোগ তৈরি করেছে। তিনি অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের সফরের কথাও উল্লেখ করেন।

 

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারদের মধ্যে রয়েছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসায়িক আগ্রহ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

এ সময় সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন প্রিন্স ফয়সাল বিন ফারহান। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।

 

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

‘মক্কা চুক্তি’ নিয়ে সংসদে আলোচনা

 

এদিকে, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ‘মক্কা চুক্তি’ নামে আলোচিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন দেশের মধ্যে হওয়া এ নিরাপত্তা ব্যবস্থাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশের যোগদানের কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রস্তাব এখনো আসেনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিতে যুক্ত দেশগুলো ভবিষ্যতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

 

তিনি আরও বলেন, এ ধরনের সহযোগিতাকে বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি সম্ভাব্য ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চুক্তিটি সম্প্রসারিত হলে এর বিভিন্ন দিক বিবেচনা করে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হবে।

 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতার এই চুক্তি ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির মূল নীতির মধ্যে রয়েছে—সদস্য দেশগুলোর কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সম্মিলিত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা।

 

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন সৌদি নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছানো এবং একই সময়ে ‘মক্কা চুক্তি’ নিয়ে সরকারের অবস্থান প্রকাশ—দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।

 

— ইউডি ২৪ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, কয়েক ঘণ্টা পর মারা গেলেন সেনাসদস্য স্বামী

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: ১১ বছরের শিশুর সন্তানের বাবা সেই মাদরাসা শিক্ষক

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোদি-ট্রাম্প বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ ছিল ভারতের

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়াতে গুরুত্ব

আবার বর্ষা এলেই পানিতে নেমে শুটিংয়ের নাটক দেখতে চাই না: সারজিস

বিরোধীদলকে সহিংসতা এড়ানোর পরামর্শ

১০

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা বললেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

১১

রাষ্ট্র মেরামতের রোডম্যাপ তৈরি, দ্রুত এগোবে স্থবির কাজ: ধর্ম প্রতিমন্ত্রী

১২

গাজায় ফের ইসরায়েলি হামলা: ৪৮ ঘণ্টায় নিহত ২, আহত আরও কয়েকজন

১৩

বাংলাদেশি হিন্দুদের ৬ মাসে নাগরিকত্ব, অমিত শাহের ঘোষণা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

১৫

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতি চরমোনাই পীরের

১৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেলেন মির্জা ফখরুল

১৮

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলছে

১৯

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

২০