
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বেসরকারি ফলাফলে তাঁর প্রাপ্ত ভোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিনি এগিয়ে রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। তাঁর নির্বাচনী প্রতীক ছিল দাঁড়িপাল্লা।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।
নির্বাচনে আরও অংশ নেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। তাঁদের প্রতীক ছিল যথাক্রমে বটগাছ ও ডাব।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনের দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
১৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থীর বড় ব্যবধানের জয় নিশ্চিত হয়।
মন্তব্য করুন