ud24news
২০ জুলাই ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শেষ, তবে মনে থাকবে যেসব হৃদয়ছোঁয়া মুহূর্ত

Spread the love

প্রতিবেদন
স্পোর্টস ডেস্ক: বিতর্ক, নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হলেও কিছু মুহূর্ত ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে। সেই তালিকার অন্যতম আবেগঘন ঘটনা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Josimar Dias) এবং তার মায়ের পুনর্মিলন।
৪০ বছর বয়সী এই গোলরক্ষক গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি স্পেনকে গোল করতে দীর্ঘ সময় আটকে রাখেন। তার দুর্দান্ত নৈপুণ্য ফুটবলপ্রেমীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়।
তবে মাঠের সাফল্যের আড়ালে ছিল একটি আবেগঘন গল্প। ভোজিনহার মা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা-সংক্রান্ত ব্যয় বহন করতে না পারায় ছেলের বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখতে যেতে পারেননি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনাটি আলোচনায় এলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়ে তার ভ্রমণ-সংক্রান্ত ব্যয় মওকুফ করে এবং মিয়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকার ব্যবস্থা করে দেয়।
অবশেষে বিশ্বকাপের মঞ্চেই মা-ছেলের সেই আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। মাঠের লড়াইয়ের বাইরে মানবিকতার এই গল্পই হয়ে ওঠে ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় অধ্যায়।
বিশ্বকাপে শিরোপা জয়ের গল্পের পাশাপাশি ভোজিনহার এই মানবিক কাহিনি প্রমাণ করে, ফুটবল শুধু ট্রফির লড়াই নয়—এটি ভালোবাসা, ত্যাগ এবং পরিবারের বন্ধনেরও এক অনন্য প্রতীক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১০

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১১

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১২

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৩

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১৪

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

১৫

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

১৬

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

১৭

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

১৮

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

১৯

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত প্রায় ৪৭০, নিখোঁজ দেড় হাজার

২০