UD 24 news
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

Spread the love

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

 

কুমিল্লা প্রতিনিধি: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে জুলাই সনদকে সামনে রাখা হয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন তা অস্বীকার করছে।

 

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সময়ে দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন। এখন সেই পরিকল্পনা কোথায়—এ প্রশ্নও তোলেন তিনি। বিরোধী দলের কাছে পরিকল্পনা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান দাবি করেন, তাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পরিকল্পনা দেওয়া হয়েছে।

 

এর আগে লংমার্চের পথে কুমিল্লার দাউদকান্দি ও পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির।

 

এ সময় সম্প্রতি গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর বিষয়টিও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে ক্ষুব্ধ হয়ে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অশালীন মন্তব্য করেছিলেন। তার ভাষার সমর্থন না করলেও তাকে গ্রেপ্তারের পর নির্যাতন করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

জামায়াত আমির বলেন, কোনো ব্যক্তির বক্তব্যে আপত্তিকর বা অশালীন ভাষা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে ন্যায়বিচার ও মানবিকতার বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১০

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১১

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১২

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১৩

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১৪

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৫

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১৬

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

১৭

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

১৮

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

১৯

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

২০