Dawan Rony
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

Spread the love

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

 

ঢাকা: দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তার দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

 

বুধবার সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ব্যানার।

 

নেতাকর্মীরা জানান, মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে স্বাগত জানানোর পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও শক্তির বিষয়টিও তুলে ধরতে চান তারা।

 

দলীয় সূত্র ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মির্জা আব্বাস। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে।

 

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে মালয়েশিয়ায়ও চিকিৎসা নেন তিনি।

 

রাজনৈতিক অঙ্গনেও মির্জা আব্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

 

UD 24 News 🗞️

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

১০

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

১১

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

১২

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৩

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১৪

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

১৫

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১৬

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

১৮

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার

১৯

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার রাত থেকে

২০