UD 24 news
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

Spread the love

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

 

UD 24 News 🗞️ | ঢাকা

 

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

তারেক রহমান বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যায় দেশের অনেক মানুষ এবং শিল্প-কারখানার মালিকরা ভোগান্তিতে পড়েছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না।

 

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এই সংকট সমাধানে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হলেও যাতে দেশের মানুষকে আবারও বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে না হয়, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যার কারণে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব বিষয়কে অজুহাত হিসেবে দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চান না তারা। বরং বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই সরকারের লক্ষ্য।

 

জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি নিজের ও দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

UD 24 News 🗞️

সত্যের পথে, জনতার কণ্ঠস্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০

নেতানিয়াহুর কাতারে হামলা নিয়ে গর্ব, গাজার অর্থ নিয়ে নতুন দাবি

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

১০

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

১১

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

১২

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

১৩

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১৫

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১৬

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১৭

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১৮

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৯

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

২০