UD 24 news
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

Spread the love

সাইবার অপরাধ দমনে পুলিশের দক্ষতা বাড়ানোর ওপর জোর আইজিপির

 

UD 24 News 🗞️

 

প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন দ্রুত বদলে যাওয়ায় এসব অপরাধ তদন্তে পুলিশের আধুনিক দক্ষতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় তদন্তকারীদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

 

রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির বিস্তারের ফলে নতুন সুযোগ তৈরি হলেও অপরাধের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা। প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ বাড়ছে।

 

তার মতে, পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা গড়ে তোলা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, অন্য তদন্তকারীদের প্রশিক্ষণ দেওয়ার মতো যোগাযোগ ও প্রশিক্ষণদানের দক্ষতাও অর্জন করতে হবে।

 

প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান মাঠপর্যায়ের অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এভাবে প্রশিক্ষিত কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো গেলে সাইবার অপরাধের মামলা তদন্তে পুলিশের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণ সামগ্রী ও কোর্স মডিউল সময়ের সঙ্গে হালনাগাদ রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ও অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

 

স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব। অনুষ্ঠানে সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. শেহেলা পারভীন। এ সময় পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্য ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনের এই প্রশিক্ষণে পর্যায়ক্রমে ৩৩২ জন পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে তারা মাঠপর্যায়ে সাইবার অপরাধের মামলা তদন্তে যুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

 

কাজী মো. ফজলুল করিম বলেন, পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পুলিশ স্টাফ কলেজ নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। সাইবার অপরাধ মোকাবিলায় এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

গাজা সিটিতে ইসরায়েলি হামলা, নিহত ২ ও আহত ১৩

ব্রিকসের যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রদ্ধা

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, বাণিজ্য ও প্রতিরক্ষায় আলোচনা

পুতিনের ভারত সফর, BRICS সম্মেলনে ইউক্রেন-ইরান যুদ্ধের ছায়া

১৯ সেপ্টেম্বর রংপুরমুখী দ্বিতীয় লংমার্চ, জানালেন শফিকুর রহমান

হামলার আগে সতর্কবার্তা? নেতানিয়াহুর মামলা হারেৎসের বিরুদ্ধে

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর, স্থানীয় শিল্পায়নে সরকারের পরিকল্পনা

১০

আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী

১১

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ নিয়ে শুনানি অবকাশের পর

১২

জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৪

হানাহানি নয়, আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

১৫

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া কমায় চীনের সুযোগ দেখছে ফিলিপাইন

১৬

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের তথ্য, সংসদে রুমিনের উদ্বেগ

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০

১৮

নেতানিয়াহুর কাতারে হামলা নিয়ে গর্ব, গাজার অর্থ নিয়ে নতুন দাবি

১৯

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

২০