Dawan Rony
৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানাহানি নয়, আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

Spread the love

হানাহানি নয়, আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক ও সামাজিক বিরোধে সংঘাতের পথ পরিহার করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

রাষ্ট্রপতি বলেন, নানা ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্রকে সুসংহত রাখতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতপার্থক্য থাকলেও হানাহানি ও সংঘর্ষের পরিবর্তে পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন।

 

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ জেলা বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। জেলার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বেকারত্ব কমাতে নতুন শিল্প ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তরুণদের কেবল সরকারি বা বেসরকারি চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

 

একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

 

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে বহনকারী হেলিকপ্টার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয়।

 

সফরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

সফরের দ্বিতীয় দিনে সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে  আশা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানাহানি নয়, আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া কমায় চীনের সুযোগ দেখছে ফিলিপাইন

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের তথ্য, সংসদে রুমিনের উদ্বেগ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০

নেতানিয়াহুর কাতারে হামলা নিয়ে গর্ব, গাজার অর্থ নিয়ে নতুন দাবি

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

১০

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

১১

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

১২

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

১৩

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

১৪

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

১৫

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

১৬

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১৮

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১৯

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

২০