
শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটার আশ্বাস, মঙ্গলবার রাত থেকেই স্বাভাবিক সরবরাহ
UD 24 News 🗞️
দেশের শিল্প খাতে সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়। বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, শিল্প-কারখানায় নতুন করে যে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, তা নিরসনে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই সরবরাহ আগের পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।
ব্যবসায়ী নেতাদের কাছে এই আশ্বাসকে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক ফল হিসেবে উল্লেখ করেন ফজলুল হক।
প্রায় তিন ঘণ্টার বৈঠকে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শিল্পোদ্যোক্তাদের মধ্যে চলমান সংকট দ্রুত কমার প্রত্যাশা তৈরি হয়েছে।
মন্তব্য করুন