ud24news
২১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক, উত্তপ্ত ভারতের রাজনীতি

Spread the love

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

নয়াদিল্লি | আন্তর্জাতিক ডেস্ক

 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ।

 

মঙ্গলবার অনুষ্ঠিত এই বিক্ষোভে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। সাম্প্রতিক শিক্ষা-সংক্রান্ত ইস্যু এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারের ভূমিকার প্রতিবাদে তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ঘটনার পর বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সরকার ও বিরোধী শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১০

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১১

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১২

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৩

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১৪

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

১৫

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

১৬

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

১৭

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

১৮

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

১৯

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত প্রায় ৪৭০, নিখোঁজ দেড় হাজার

২০