ud24news
২২ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত থেকে বহিষ্কার হলেন এমপি গাজী নজরুল ইসলাম

Spread the love

বিস্তারিত প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দলের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ দলীয় তদন্তে প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও নানা তথ্য পর্যালোচনা করে একটি তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করে জামায়াতে ইসলামী। এরপর সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে। এর ফলে তাঁর প্রতি দলের সাংগঠনিক সমর্থন ও সব ধরনের দলীয় অধিকার প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং গাজী নজরুল ইসলামের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০

নেতানিয়াহুর কাতারে হামলা নিয়ে গর্ব, গাজার অর্থ নিয়ে নতুন দাবি

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

১০

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

১১

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

১২

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

১৩

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১৫

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১৬

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১৭

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১৮

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৯

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

২০