UD 24 news
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

Spread the love

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

নিউজ প্রতিবেদন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে দেশের জনগণ ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

শুক্রবার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের প্রতিপক্ষরা দেশের ভেতরে বিভেদ, অস্থিরতা ও অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে এসব প্রচেষ্টা মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এর আগে তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নতুন পদক্ষেপের লক্ষ্য ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে চাপে ফেলা এবং দেশটির সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা।

এদিকে ইরানে অর্থনৈতিক চাপের পাশাপাশি জ্বালানি সংকটও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। চলতি সপ্তাহে এক টেলিভিশন বক্তব্যে পেজেশকিয়ান সতর্ক করে বলেন, সাধারণ মানুষ ইতোমধ্যে চরম চাপের মধ্যে রয়েছে। নতুন করে চাপ বাড়ানো হলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে সংকটের মধ্যেই ব্যক্তিগত যানবাহনের জন্য নির্ধারিত তিন স্তরের পেট্রোল কোটার একটি স্তরের দাম দ্বিগুণ করার পরিকল্পনা করছে ইরান সরকার। একই সঙ্গে মাসিক পেট্রোলের বরাদ্দও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটিতে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকট রয়েছে। জ্বালানি পাচার, তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও অব্যবস্থাপনা এবং বেশি জ্বালানি ব্যবহারকারী যানবাহনের কারণে সংকট আরও গভীর হয়েছে।

ইরানের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও অতীতের বিক্ষোভের অভিজ্ঞতার প্রেক্ষাপটে সরকার অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্যে সেই উদ্বেগই আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর কাতারে হামলা নিয়ে গর্ব, গাজার অর্থ নিয়ে নতুন দাবি

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

কেরানীগঞ্জের কদমতলী–হাইকোর্ট সড়কে ময়লার স্তূপ, পরিবেশ দূষণে ক্ষোভ এলাকাবাসীর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি—লক্ষ্য জানাল সরকার

এসআরবি গঠনে সংসদে বিল, র‍্যাবের জনবল-সম্পদও যাবে নতুন ইউনিটে

১০

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

১১

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

১২

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

১৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

১৪

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

১৫

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

১৬

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

১৭

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

১৮

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

১৯

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

২০