Dawan Rony
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

Spread the love

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সহযোগিতা জরুরি: শামা ওবায়েদ

UD 24 News 🗞️

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে তাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ুবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিবেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। প্রায় ১৩ লাখ রোহিঙ্গার উপস্থিতি সামলাতে গিয়ে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চায়। আসন্ন কপ সম্মেলনেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা রয়েছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু অর্থায়ন বাংলাদেশের জন্য ঋণনির্ভর না হয়ে অনুদানভিত্তিক ও কার্যকর সহায়তার দিকে এগিয়ে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনেও বাংলাদেশের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হবে।

সেমিনারে পাটজাত পণ্যের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্ববাজারে পাটকে আরও কার্যকরভাবে উপস্থাপনের প্রয়োজন রয়েছে বলে জানান শামা ওবায়েদ।

জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার রাত থেকে

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

গাজা সিটিতে ইসরায়েলি হামলা, নিহত ২ ও আহত ১৩

ব্রিকসের যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রদ্ধা

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, বাণিজ্য ও প্রতিরক্ষায় আলোচনা

পুতিনের ভারত সফর, BRICS সম্মেলনে ইউক্রেন-ইরান যুদ্ধের ছায়া

১৯ সেপ্টেম্বর রংপুরমুখী দ্বিতীয় লংমার্চ, জানালেন শফিকুর রহমান

১০

হামলার আগে সতর্কবার্তা? নেতানিয়াহুর মামলা হারেৎসের বিরুদ্ধে

১১

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

১২

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর, স্থানীয় শিল্পায়নে সরকারের পরিকল্পনা

১৩

আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী

১৪

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ নিয়ে শুনানি অবকাশের পর

১৫

জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৭

হানাহানি নয়, আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

১৮

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া কমায় চীনের সুযোগ দেখছে ফিলিপাইন

১৯

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের তথ্য, সংসদে রুমিনের উদ্বেগ

২০