ud24news
১ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও মার্কেট বন্ধের নির্দেশ

Spread the love

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও খুচরা দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা, বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

 

সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে পূর্বে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কার্যক্রম সমাপ্ত করতে হবে।

 

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের বিলবোর্ড ও বহিরাঙ্গনের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও।

 

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে মাদক মেলেনি, রংপুরের চার হত্যাকাণ্ডে নতুন প্রশ্ন

কেরানীগঞ্জের আগানগরে বিদ্যুৎ সংকটে অচল ব্যবসা, ঋণের চাপে দিশেহারা ব্যবসায়ীরা

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা

মিয়ানমারে বিমান হামলা ও সেনা নিয়োগে জান্তার দখল পুনরুদ্ধার

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি

হিমবাহ ধসের পর নতুন হ্রদ, নেপালে ফের বন্যার শঙ্কা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস

৬ হাজার বৈদ্যুতিক শক গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলার খরচ করছে ICEঞ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

১০

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত প্রায় ৪৭০, নিখোঁজ দেড় হাজার

১১

মক্কা প্যাক্টে যুক্ত হবে বাংলাদেশ? স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

১৩

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

১৪

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, কয়েক ঘণ্টা পর মারা গেলেন সেনাসদস্য স্বামী

১৫

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩

১৬

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: ১১ বছরের শিশুর সন্তানের বাবা সেই মাদরাসা শিক্ষক

১৭

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মোদি-ট্রাম্প বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ ছিল ভারতের

১৯

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়াতে গুরুত্ব

২০