UD 24 News
২৫ মে ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসে রায়, আসামির মৃত্যুদণ্ড

Spread the love

নিজস্ব প্রতিবেদক | UD 24 News

 

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটির বিচার কার্যক্রম শেষ করে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় প্রদান করা হয়েছে। দ্রুততম সময়ে এমন রায় ঘোষণাকে বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শাকিল হোসেন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছে পুরো ঘটনা জানায়।

 

ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন গাংনী থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

 

তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত রায় ঘোষণা করেন।

 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য। তিনি বলেন, অল্প সময়ে বিচার সম্পন্ন হওয়া বিচারপ্রার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে এবং দ্রুত বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মধ্যস্থতার প্রস্তাব, সৌদি-হুথি সংলাপে নতুন সম্ভাবনা

১

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

২

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

৪

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

৫

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৬

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৭

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৮

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৯

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

১০

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১২

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১৩

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১৪

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১৫

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৬

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৭

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৮

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৯

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

২০